এই বুধবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছিল ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ ফাইনালের ১৩ নম্বর খেলায় মুখোমুখি ভারতীয় গ্রান্ডমাস্টার গুকেশ দমরাজু ও চীনের গ্রান্ডমাস্টার ডিং লিরেন। পূর্বের ১২টি খেলায় সমান সমান পর্যায়ে ছিলেন দুই দাবারু।
ডিং প্রথম দুটি খেলার মধ্যে প্রথম খেলায় বিজয়ী হন ও দ্বিতীয় খেলায় ড্র করে এগিয়ে থাকেন। তৃতীয় খেলায় গুকেশ ডিংকে পরাজয় করে সমান পর্যায়ে চলে আসে খেলায়।
আগামী ৪ থেকে ১০টি খেলায় দুই দাবারু ৫-৫ করে সমান সমানে আসে। ১১নম্বর খেলায় গুকেশ এগিয়ে গেলেও ১২ খেলায় ডিং গুকেশকে পরাজয় করে খেলার পয়েন্ট ৬-৬ এ নিয়ে আসে।
এবার প্রশ্ন আসে কার হবে জয়? কারন ১৪টি খেলায় আগের ১২টি তে সমান পর্যায়ে দাঁড়িয়ে দুই দাবারু। খেলার নিয়মে ৭.৫ যে করবে সে হবে জয়ী।
এই হার জিতের মধ্যেও কিন্তু ১৩৮ বছরে প্রথমবার দুই এশিয়ান দাবারু ফাইনালে মুখোমুখি। সবার নজর তাই সেই সাদা কালো দাবার বোর্ডে কে জিতবে কে পাবে ২.৫ মিলিয়ন ডলার?







