খেলাধুলা

কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মাঠ ও পরিকাঠামো পরিদর্শনে মেয়র গৌতম দেব

রাজ্য সরকারের পূর্ত ও যুবকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনের মাঠ ও পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে, পূর্ত দপ্তরের বাস্তুকার, পুরনিগমের সংশ্লিষ্ট বাস্তুকার ও আধিকারিকদের নিয়ে সরজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।তিনি আজ মেয়র পারিসদদের নিয়ে গোটা ষ্টেডিয়াম ঘুরে দেখেন।এবং পুর আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন।তিনি জানান শিলিগুড়ির গর্ব কাঞ্চনজংঘা ষ্টেডিয়াম তাই এই গর্বের জিনিসকে খর্ব করা ঠিক নয়।আমি নির্দেশ দিয়েছি হাতে সময় নিয়ে যত তাড়াতাড়ি পারা যায় এই ষ্টেডিয়ামের সংষ্কার করা হোক।আমি সময় পেলেই মাঠ পরিদর্শন করে যাব।দর্শক যদি মাঠেই না আসতেপারেন তবে খেলা দেখতেযাবেন ই বা কোথায়। যতদিন না পযর্ন্ত এই ষ্টেডিয়ামের সংষ্কার না হচ্ছে ততদিন কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।মেয়র আরো জানান রাজ্য সরকার এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পরেশন মিলিতভাবে এই ষ্টেডিয়াম সংষ্কারের কাজ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.