কলকাতারাজনীতিরাজ্য

বছর শেষে মুক্তি, ইডি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের

সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়।
১ ফেব্রুয়ারি জেল থেকে রেহাই পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

আদালত জানায়, চলতি মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। ১ ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণের কাজ সম্পন্ন হয়, তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থ।

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি শীর্ষ আদালতে গত ৪ ডিসেম্বর শেষ হয়। রায় ঘোষণা স্থগিত ছিল। সেই দিন উক্ত মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করে, তিনি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তবে এত সহজে জামিন পেতে পারেন না।

নিয়োগ মামলায় তিনি ‘ডামি’ সামনে রেখে দুর্নীতি করেছিলেন বলেও আশঙ্কা প্রকাশও করেছিল আদালত। তবে, অবশেষে শীর্ষ আদালত থেকে জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়।

‘পার্থ চট্টোপাধ্যায়’, এই নামের পাশে বর্তমান একাধিক মামলা। প্রথমে ইডি তাঁকে গ্রেফতার করলেও পরে সিবিআই তাঁকে গ্রেফতার করে। আজ অর্থাৎ শুক্রবার, ইডির প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাতেই জামিন পেলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.