ব্যারাকপুরের উন্নয়ন তথা ব্যারাকপুর বি এন বসু হাসপাতালে উন্নয়নে যারা বাধা সৃষ্টি করছে সেই সমস্ত ঠিকাদার সংস্থাকে ব্ল্যাক লিস্টেড করার হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর মহকুমার বাসিন্দাদের চিকিৎসার জন্য অনেকাংশে নির্ভর করতে হয় ব্যারাকপুর বি এন বসু হাসপাতালের অপর। তাই উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই হাসপাতাল কে ঢেলে সাজানোর পরিকল্পনা নেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেই মত বিধায়ক তহবিল থেকে এই হাসপাতাল এর ভবন সহ হাসপাতালের খোল নলচে বদলে রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য প্রায় আড়াই কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু সেই টাকা দেওয়া সত্বেও সেই অর্থে হাসপাতালের উন্নয়ন করা হচ্ছে না। আর সেই তথ্য বিধায়কের কাছে পৌঁছাতেই
ব্যারাকপুর মহকুমা হাসপাতালের সংস্কারের কাজ খতিয়ে দেখতে আসলেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেই সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সমুদ্র সেনগুপ্ত, ভারপ্রাপ্ত সুপার সঞ্জয় গুহ, কাউন্সিলর নৌসাদ আলম সহ অন্যান্য আধিকারিকদের সাথে। টাকা নিয়ে সময় মত উন্নয়নের কাজ না হওয়ায় ব্যাপক ক্ষুব্ধ বিধায়ক।







