জেলা

ডাইনি অপবাদে নৃশংস নির্যাতন! আদিবাসী মহিলাকে মারধর, জুতোপেটা করে গ্রামছাড়া করার অভিযোগ মালদহে

প্রথমে একটি আদিবাসী পরিবারকে ‘ডাইনি’ তকমা, তারপর প্রকাশ্যে অমানবিক নির্যাতন। একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হয়ে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মালদহের পুরাতন মালদহ ব্লকের ভাবুক এলাকা। অভিযোগ, গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তির নির্দেশে এক আদিবাসী মহিলা ও তাঁর পরিবারের উপর নেমে আসে বর্বরোচিত অত্যাচার।

পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার সকালে ওই মহিলা ও তাঁর স্বামীকে ডেকে গ্রামের মাঝখানে বসানো হয়। এরপর মহিলাকে ‘ডাইনি’ আখ্যা দিয়ে শুরু হয় বেধড়ক মারধর। শুধু তাই নয়, তাঁকে জুতো দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। নির্যাতনের খবর পেয়ে মহিলার ভাই ও সন্তানরা ছুটে এলে তাঁদেরও রেহাই মেলেনি। তাঁদের উপরও হামলা চালানো হয়। এই হামলায় মহিলার বাঁ চোখে গুরুতর আঘাত লাগে।

ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নির্যাতিত পরিবারকে উদ্ধার করে। তবে অভিযুক্তদের প্রাণনাশের হুমকির কারণে তাঁরা এখনও নিজেদের গ্রামে ফিরতে পারেননি। বর্তমানে দুই সন্তানকে নিয়ে নির্যাতিতা তাঁর বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে মালদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে এবং পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.