চিকিৎসার খরচ ১৬ কোটি টাকা শিশুকে স্বাভাবিক ছন্দে ফেরাতে ডাক্তার দিয়েছেন এরকমই মত একটি ইনজেকশনের ফিরতে পারে রানাঘাটের অস্মিকা দাসের স্বাভাবিক জীবন। এবার রানাঘাটের অস্মিকা দাসের পাশে দাঁড়ালো রানাঘাট বিবেক উৎসব কমিটি। আগামী চৌঠা জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি পর্যন্ত চলবে রানাঘাট বিবেক উৎসব। সেখানেই উপস্থিত হবেন একের পর এক বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা। তারি মধ্যে চৌঠা জানুয়ারি বিবেক উৎসবের মঞ্চে সংগীত পরিবেশন করবেন বাংলার অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী শুভমিতা ব্যানার্জি। এদিনের অনুষ্ঠানের টিকিটের যত টাকা উঠবে সেটি তুলে দেয়া হবে স্পইনাল মাসকিউলার আট্রফি আক্রান্ত ছোট্ট অস্মিকার পরিবারের হাতে। এবিষয়ে স্বামী বিবেকানন্দ জন্মউৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী জানান, শুধু রানাঘাট বিবেক উৎসবে এসে সহযোগিতার হাত বাড়ালেই হবে না রানাঘাটের পার্শ্ববর্তী তথা বাংলার মানুষরা যদি এগিয়ে আসেন,তাহলে অস্মিকার জীবন বাঁচাতে পারবো। অপরদিকে বিবেক উৎসবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ছোট্ট অস্মিকার পরিবার ও তারাও চাইছেন আরো মানুষ যেন অস্মিকার চিকিৎসার জন্য সহযোগিতা করে।
Read Next
November 3, 2026
নিজের দলের কর্মীদের কাছেই মার খেয়ে হাসপাতালে বিধায়ক
November 2, 2026
ছেলের ডাকে ঘরে ফিরে মর্মান্তিক পরিণতি! ব*টি দিয়ে স্ত্রীর গ*লা কা*টল স্বামী
November 1, 2026
আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ! মগরা থেকে গ্রেফতার চার, উদ্ধার ২টি পিস্তল ও ৪ লক্ষ টাকা
October 31, 2026
ছাদে নিয়ে গিয়ে অবোধ শিশুকে নির্যাতন! পকসো আইনে গ্রেফতার চল্লিশোর্শ্ব অভিযুক্ত অর্জুন সর্দার
October 31, 2026
রেলগেট ভেঙে কংসাবতী পার হাতি, চিলগোড়ার জঙ্গলে আতঙ্ক! ব্যাহত ট্রেন চলাচল ঘিরে চাঞ্চল্য
October 31, 2026
যুবতীকে ঘিরে বিতর্ক, আগ্নেয়াস্ত্র কাণ্ডে সাসপেনশন! এবার রেললাইনের ধারে পুলিশ ইনস্পেক্টরের মৃত্যু ঘিরে রহস্য
Related Articles
Check Also
Close
-
চুরির দায়ে যুবকে পিটিয়ে খুন পুলিশের, ঘটনায় উত্তপ্ত মনু বাজার।October 18, 2024







