রাজনীতি

লোকসভায় সাংসদদের আসন বদল, নতুন সিটে অভিষেক-সুদীপ-মহুয়া-কাকলি! বাদল অধিবেশনের আগেই বড় সিদ্ধান্ত

সংসদের বাদল অধিবেশন শুরুর দিনেই লোকসভার একাধিক সাংসদের আসন পুনর্বিন্যাস করল লোকসভা সচিবালয়। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, অবিলম্বে কার্যকর হচ্ছে এই আসন পরিবর্তন। পশ্চিমবঙ্গের একাধিক সাংসদের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের সাংসদদেরও নতুন আসন বরাদ্দ করা হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসন ৩৫৪ নম্বর থেকে বদলে হয়েছে ২৮১। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এবার বসবেন ৩১১ নম্বর আসনে, যা আগে ছিল ২৮৯। দমদমের সাংসদ ড. কাকলি ঘোষ দস্তিদার-এর নতুন আসন ২৭৯, যা আগে ছিল ২৮৫।

এছাড়া প্রবীণ সাংসদ সৌগত রায় পেয়েছেন ৩০২ নম্বর আসন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর নতুন আসন ৩০৩, প্রসূন বন্দ্যোপাধ্যায় ২৮৪, শতাব্দী রায় ২৮৩, মালা রায় ২৯৩, সায়নী ঘোষ ৩০৬, রচনা বন্দ্যোপাধ্যায় ৩০৭, মিতালি বাগ ৩১৫, জুন মালিয়া ৩১৬, সাজদা আহমেদ ৩১৯, প্রতিমা মণ্ডল ৩২০, বাপি হালদার ৩২৪, অরূপ চক্রবর্তী ৩২৫, ইউসুফ পাঠান ৩২৬, আব্দুল রশিদ শেখ ৩২৭, শর্মিলা সরকার ৩৩৫ এবং পার্থ ভৌমিক ৩৩৬ নম্বর আসন পেয়েছেন। অন্যদিকে, সুদীপ বন্দ্যোপাধ্যায়-এর নতুন আসন হয়েছে ৩৫৪ নম্বর।

লোকসভা সচিবালয়ের তরফে জানানো হয়েছে, সংসদের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যেই এই আসন পুনর্বিন্যাস করা হয়েছে। চলতি অধিবেশন থেকেই সংশ্লিষ্ট সাংসদদের নতুন আসনে বসতে হবে।

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন, যা চলবে আগামী ১৩ অগাস্ট পর্যন্ত। ২৫ দিনের এই অধিবেশনে মোট ১৯টি বৈঠক হওয়ার কথা। নারী সংরক্ষণ বিলের সংশোধনী, ডিলিমিটেশন বিল, এফসিআরএ সংশোধনী বিল, উচ্চশিক্ষা সংক্রান্ত বিল-সহ একাধিক গুরুত্বপূর্ণ আইন প্রস্তাব আনার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। পাশাপাশি বিরোধী দলগুলিও বিভিন্ন ইস্যুতে সরকারকে ঘিরে ধরতে প্রস্তুত। ফলে অধিবেশনের প্রথম দিন থেকেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত মিলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.