বিধ্বংসী অগ্নিকান্ডে কেঁপে উঠল তামিলনাড়ুর এক বেসরকারি হাসপাতাল। বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর ডিন্ডিগুল-ত্রিচি হাইওয়ের কাছে গান্ধী নগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে ৬ আর আহত হয়েছে বহু। পাশাপাশি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের ঘোষণা করেছে।
গতকাল রাতে আচমকা আগুন লেগে যায় তামিলনাড়ুর একটি বেসরকারি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। এছাড়াও রোগীদের স্থানান্তরিত করতে সেখানে পৌঁছায় দশটি অ্যাম্বুলেন্স। এখনো অবধি ৬ জন প্রাণ হারালেও ইতিমধ্যেই আহত হয়েছে ২৬ জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। প্রাথমিক তদন্তের পর জানা গেছে শর্ট সার্কিটের ফলেই দুর্ঘটনা ঘটেছে। এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আহতদের জন্য ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। একই সঙ্গে মৃতদের পরিবারদের প্রায় ৩ লক্ষ টাকার অনুদানের ঘোষণা করেছেন।
এ প্রসঙ্গে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “বেসরকারি হাসপাতালটিতে আগুন লাগার পর এখানকার রোগীদের উদ্ধার করে কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিছু হতাহতের ঘটনা ঘটতে পারে, তবে ডাক্তারদের কাছ থেকে নিশ্চিত হওয়ার পর আমরা মৃত্যুর সংখ্যা নিশ্চিত করব।”







