মারা গেলেন অমিত শাহের বড় বোন রাজেশ্বরীবেন। কয়েক মাস আগেই তার ফুসফুসের স্থানান্তর করা হয়েছিল। তারপর তিনি ভর্তি ছিলেন মুম্বাইয়ের একটি হাসপাতালে। আজ মুম্বাইয়ে হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। খবর পেয়ে গুজরাটের দুটি অনুষ্ঠান বাতিল করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ।রাজেশ্বরীবেনের ঘটনায় শোক প্রকাশ করেছেন সিএম শিন্ডে।
নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে তিনি লিখেছেন,”আমি আপনার সাথে যোগ দিচ্ছি এবং আমার আন্তরিক প্রার্থনা যে শ্রদ্ধেয় অমিতভাই এবং পুরো শাহ পরিবার এই ধাক্কা কাটিয়ে উঠতে শক্তি পান। রাজেশ্বরীবেন শাহের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি!”
আজ গুজরাটের বনসকান্ত জেলার দেওদরের বনস ডেইরিতে এবং অন্যটি গান্ধীনগরের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে অনুষ্ঠানের কর্মসূচি ছিল অমিত শাহের। কিন্তু বোনের মৃত্যুর ঘটনা শুনে দুটি অনুষ্ঠানই বাতিল করেন তিনি।







