জামিন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডলের ! আর জি কর ধর্ষণ – খুন মামলায় জামিন পেলেন তারা । আর জি করে , মৃত তরুণীর ধর্ষণ – খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে । সেই মামলায় সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে না পারায় শুক্রবার জামিন পেয়ে গেলেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসি । তারা জামিন পেয়েছেন ২০০০ টাকার বন্ডের বিনিময় ।
সন্দীপ ঘোষের ক্ষেত্রে , জামিন পেলেও , এখনই হচ্ছে না জেলমুক্তি। কারণ , সিবিআই আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতিতেও গ্রেফতার করেছিল সন্দীপ ঘোষকে। অভিজিৎ মন্ডলের জেলমুক্তি হলেও , যখনই তাকে থানায় ডাকা হবে , তখনই হাজিরা দিতে হবে ।
শুক্রবার , সিবিআই আদালতে শুনানি ছিলো আর জি কর , ধর্ষণ – খুন মামলার । সেখানেই সিবিআই এর তরফে জানানো হয় , চার্জশিট পেশের সময়সীমা শেষ , তারা আর চার্জশিট দিচ্ছে না । অপর দিকে অভিযুক্তের আইনজীবীরা জানান ,প্রায় ৯০ দিনের ওপরে তাদের মক্কেল জেল হেফাজতে রয়েছেন ।







