শীতের আমেজের মধ্যে চারিদিকে কুয়াশায় ঢেকে গেছে। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে কেশপুরে। শুক্রবার দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারায় বাইক আরোহী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আরোহীর নাম সঞ্জয় সরকার। ওই যুবকের বাড়ি জগতপুর এলাকায়। গতকাল ভোরবেলা গোটা এলাকা ঘন কুয়াশায় থেকে গিয়েছে। সেই সময় ওই যুবক কাজ শেষ করে বাইকে করে বাড়ি ফিরছিল। একদিকে জলের কাজ চলছিল। অন্যদিকে একটি ড্রেন ছিল। কুয়াশায় দেখতে না পাওয়ায় ওই জ্বরের কাজ হচ্ছিল যেখানে সেখানে ধাক্কা খেয়ে ড্রেনের মধ্যে পরে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় আরোহী। পুলিশ ওই আরোহীর দেহ উদ্ধার করে মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।







