জেলা

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন ! ৭ বছর পর সাজা পেলেন দোষী

বাধা বিবাহ বহির্ভূত সম্পর্কে ! রেগে গিয়ে খুন প্রেমিকার স্বামীকে ! এবার এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পেলেন প্রেমিক । নির্দেশ দিয়েছে বর্ধমান আদালত । বাপ্পাদিত্য পান নামের ওই ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি ২৫ হাজার টাকার আর্থিক জরিমানাও হয়েছে । অনাদয় ছমাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে । বর্ধমানের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক এই সাজা ঘোষণা করেছেন শুক্রবার । তবে বেকসুর খালাস করা হয়েছে মৃতের স্ত্রীকে । কারণ তার বিরুদ্ধে , ঘটনায় জড়িত থাকার বিষয়ে , কোনো প্রমাণ মেলেনি । বাপ্পাদিত্যের আইনজীবী জানিয়েছেন , বর্ধমানের প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের রায়ের বিরুদ্ধে , উচ্চ আদালতে আপিল করা হবে ।

ঘটনা ২০১৭ সালের । ২০১৭ সালের ৪ অক্টোবর , মাধবডিহি থানার অন্তর্গত একটি নয়ানজুলি থেকে উদ্ধার করা হয়েছিল এক ব্যক্তির বস্তাবন্দি পচাগলা দেহ । পুলিশি তদন্তে জানা যায় , মৃত দেহটির ডান হাতের কব্জির উপরে উল্কিতে তাপসী লেখা ছিল । তারপর তদন্তে জানা যায় , মৃতদেহটি গোঘাট থানা এলাকার বাসিন্দা খোকন মাঝির । তার স্ত্রী তাপসী মাঝির নামই লেখা ছিল , তার কব্জিতে । তারপর জানা যায় , খোকন পেশায় দিনমজুর ছিলেন , এবং তার ম্যানেজার বাপ্পাদিত্য এর সঙ্গে তাপসী এর বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে । তারপর একদিন বচসার জেরে , খোকনকে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বাপ্পাদিত্য । এতদিন জেলেই ছিলেন তাপসী ও বাপ্পাদিত্য । তবে , শুক্রবার বাপ্পাদিত্য এর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয় ও তাপসীকে বেকসুর খালাস ঘোষণা করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.