জেলাস্বাস্থ্য

ডেঙ্গি সচেতনতা বাড়াতে ওয়ার্ডে মশারি বিতরণ করলেন পৌরপিতা ডাক্তার সুমিত কুমার সাহা

রাজ্যে কোভিড মহামারীর পর নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে ডেঙ্গি। রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে ৩০হাজার ছাড়িয়েছে। পজিটিভিটি রেট এসে দাঁড়িয়েছে প্রায় ১২শতাংশ।

স্বাস্থ্য দপ্তর থেকে বারংবার সতর্ক করা হচ্ছে,”ডেঙ্গু থেকে বাঁচতে বাড়ি বা আশেপাশে কোনভাবেই জল জমতে দেবেন না। জল জমবে এমন জায়গা সর্বদা পরিস্কার রাখুন। সতর্ক থাকুন এবং জ্বর,মাথাব্যথা,জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব এইসব উপসর্গগুলি দেখা দিলে শীঘ্রই ডাক্তারের পরামর্শ নিন। তবে আশা করা যায়, তাপমাত্রা 20°c নিচে নামলে ডেঙ্গুর প্রকোপ কমবে।”

এমন অবস্থায় বারাসাত পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডাক্তার সুমিত কুমার সাহা তাঁর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষ যাতে সুস্থ থাকে, এবং ডেঙ্গির হাত থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারে সেই কারণে তিনি ওয়ার্ড পরিষ্কার এবং মশার লাভা বিনাশকারি কীটনাশক স্প্রের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির জন্য ১০০জন গরিব এবং দুঃস্থ মানুষদের হাতে মশারি প্রদান করলেন।
এছাড়াও তিনি ওয়ার্ডবাসীদের কাছে আবেদন জানালেন, “আমাদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে, তবেই আমরা এই ডেঙ্গির সাথে মোকাবিলা করতে পারব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.