জেলা

আলিপুরদুয়ার : বুনো হাতির রহস্যময় মৃত্যু এলাকায় চ্যাঞ্চল্য

আলিপুরদুয়ার : বুনো হাতির রহস্যময় মৃত্যু এলাকায় চ্যাঞ্চল্য l এক পূর্ণবয়ষ্ক হাতির মৃতদেহ উদ্ধার হল চা বাগান থেকে।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের রায়মাটাং চা বাগানে পাঁচ নং সেকশনে এদিন বাগানের শ্রমিকরা এক হাতির মৃতদেহ দেখতে পায়। শ্রমিকরা বনদফতরে খবর দেয় ঘটনাস্থলে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা ও আধিকারিকরা পৌছেছে।

ময়নাতদন্তের পর বুনো হাতির মৃত্যুর আসল কারণ জানা যাবে।বক্সা ব্যাঘ্র প্রকল্পের এডিএফ ও নবীকান্ত ঝা জানান এটি স্ত্রী হাতি এবং অনুমান করা হচ্ছে একদিন আগে মৃত্যু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তের জন্য। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.