ব্যাঙ্কিং সেক্টরে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় সুযোগ। ব্যাঙ্ক অব বরোদায় একাধিক বিভাগে মোট ২০৬টি পদে নিয়োগ করা হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া। যোগ্য প্রার্থীদের ২৬ আগস্ট ২০২৬-এর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে।
এই নিয়োগে ডিজিটাল ব্যাংকিং, ইনফরমেশন সিকিউরিটি, এন্টারপ্রাইজ ডেটা ম্যানেজমেন্ট, ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, সিকিউরিটি এবং কর্পোরেট ও ট্যাক্সেশন প্ল্যানিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগে কর্মী নেওয়া হবে।
ডিজিটাল ব্যাংকিং বিভাগে ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ও প্রোডাক্ট ম্যানেজার পদ রয়েছে। ইনফরমেশন সিকিউরিটি বিভাগেও ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হবে। পাশাপাশি ডেটা সায়েন্টিস্ট, BI ড্যাশবোর্ড ডেভেলপার, টেকনিক্যাল অফিসার, সিভিল ও ইলেকট্রিক্যাল ম্যানেজার এবং সিকিউরিটি ম্যানেজারের মতো পদেও সুযোগ রয়েছে।
কত টাকা লাগবে আবেদন করতে?
জেনারেল, EWS ও OBC প্রার্থীদের জন্য আবেদন ফি ৮৫০ টাকা। SC, ST, PwBD এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফি ১৭৫ টাকা। উভয় ক্ষেত্রেই GST অন্তর্ভুক্ত রয়েছে।
পদভেদে বয়সসীমা আলাদা হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আবেদন করতে হবে ব্যাঙ্ক অব বরোদার অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট ২০২৬।







