ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে বিতর্ক ও গুঞ্জন যেন থামতেই চায় না। কিছুদিন আগে, তাদের বিচ্ছেদের জল্পনা আবারও শিরোনামে উঠে এসেছে, যদিও এই বিষয়ে কেউ সরাসরি কিছু বলেনি। এর মাঝে, বলিউডের অন্যান্য ব্যক্তিত্বদের মন্তব্যও বেশ আলোচনার সৃষ্টি করেছে। বিশেষত, পরিচালক মধুর ভান্ডারকর ঐশ্বর্যার সঙ্গে কাজ করতে গিয়ে এক বিতর্কে জড়িয়ে পড়েন।
মধুর ভান্ডারকর যখন ঐশ্বর্যার সঙ্গে একটি ছবির কাজ শুরু করেন, তখনই জানা যায় যে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। এ খবর শুনে পরিচালক হতাশ হন, কারণ তিনি আগে কিছু জানতেন না। ঐশ্বর্যা এই তথ্য গোপন রাখায় অনেক সমালোচনার শিকার হন। কিন্তু অমিতাভ বচ্চন তাঁর পুত্রবধূর পাশে দাঁড়ান, এবং বলেন, “আপনি জানেন ঐশ্বর্যা বিবাহিত, তিনি যখন ছবির সই করেছেন তখনও সেটা জানা ছিল।” তিনি আরও যোগ করেন, অভিনেত্রীরা সন্তান নিতে পারবেন না, এমন কোনো নিয়ম নেই।
তবে, মধুর ভান্ডারকর পরে স্বীকার করেন যে, প্রোজেক্ট চলাকালীন তার জন্য পরিস্থিতি খুবই কঠিন হয়ে পড়ে এবং তিনি অবসাদে চলে যান। এর পরই ঐশ্বর্যাকে ছবিটি থেকে বাদ দেওয়া হয় এবং তার জায়গায় করিনা কাপুর অভিনয় করেন।







