এ বিশ্বে মাত্র ৭৭ বছর পরেই যুগান্তকারী ঘটনা ঘটবে। মার্ক জুকারবার্গ পৃথিবী থেকে সবরকম জটিল অসুখ ধুয়ে মুছে দেবেন। জুকারবার্গের সংস্থা চ্যান জুকারবার্গ ইনিশিয়েটিভ (সিজ়েডআই) ২১০০ সালের মধ্যে ‘রোগমুক্ত পৃথিবী’ গড়ার লক্ষ্য নিয়েছে।
রোগমুক্ত পৃথিবী কিভাবে গড়বেন ফেসবুক কর্তা ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান!
তাদের মতে কৃত্রিম বুদ্ধিমত্তাই এই সব বিষয়ে আসল ম্যাজিক দেখাবেন। তারা এমন একটি কম্পিউটার সিস্টেম তৈরি করবেন যা সম্পূর্ণ পরিচালনা করবেন আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। যার মাধ্যমে গবেষকরা খুব সহজেই অসুখ গড়ার আসল কারণ খুঁজে পাবেন। মানুষের শরীরে কোন কোষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে , সেই কোষকে আবার কি করে পুনর্জীবিত করা যায় সেই সবকিছুই উপায় দেবে AI। এই অনুযায়ী ওষুধও তৈরি করবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। এই পদ্ধতির মাধ্যমে ড্রাগ মডিউলের এমন ডেটাবেস তৈরি করা হবে, যার থেকে খুব সহজে বিজ্ঞানীরা মারণ রোগের ঔষধ তৈরি করতে পারবে।
এআই পরিচালিত কম্পিউটিং সিস্টেম জটিল স্নায়ুরোগ নিয়ে শিশু জন্মালে তার চিকিত্সাও করতে পারবে। মেটা কর্তা বলছেন, কোনও নতুন ওষুধে রোগীর দেহে কী প্রতিক্রিয়া হবে, এআইয়ের মাধ্যমে আগে থেকেই তা জানা যাবে খুব সহজে। এই সিস্টেমের মাধ্যমে অসুখ যতই বিরল হোক না কেন, তার চিকিত্সা পদ্ধতিও বের করা যাবে।







