‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নম্বরে ফোন করে পাঁশকুড়ার বহু বিজেপি নেতা কর্মী আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পেলেন, তালিকায় রয়েছে বিজেপির পঞ্চায়েত প্রধানের ভাসুর, পঞ্চায়েত সদস্য সহ আরো অনেকে। পাঁশকুড়া ব্লকের হাউর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান ছন্দা জানা মন্ডল। তার ভাসুর উত্তম মণ্ডল সক্রিয় বিজেপি কর্মী। সরাসরি মুখ্যমন্ত্রী কে ফোন করে পেলেন আবাসের বাড়ির টাকা।উত্তম মন্ডল বলেন তিনি সক্রিয় বিজেপি কর্মী, এই গ্রাম পঞ্চায়েত আগে তৃণমূলের দখলে ছিল।তার বাড়ির নাম যতবার তোলা হতো আবাস তালিকায়, ততবার তার ভাইয়ের পাকা বাড়ি দেখিয়ে নাম কেটে দিত তৃণমূল, এখন গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় এসছে বিজেপি, সরাসরি মুখ্যমন্ত্রী কে ফোন করে তিনি বাড়ি পেলেন। হাউর গ্রাম পঞ্চায়েতের ছানাগড় বুথের বিজেপির সদস্য বিকাশ বাগ। তার বসতবাড়ির অবস্থা খুবই শোচনীয়। কোথাও বৃষ্টির জল পড়ছে। কোথাও ছাদ ভেঙ্গে নিচে পড়ছে। তিনিও সরাসরি মুখ্যমন্ত্রী কে ফোন করে পেয়েছেন আবাসের বাড়ি। পাঁশকুড়া ব্লকে এরকম অনেক বিজেপি কর্মী পঞ্চায়েত সদস্য আবাসের বাড়ি পাচ্ছেন। পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক রং দেখেন না, তিনি মানবিক প্রকৃত প্রাপকদের বাড়ি পাইয়ে দিয়েছেন। বিজেপির দাবি মুখ্যমন্ত্রী নিজের বাড়ি থেকে টাকা দেন নি, আমরা ট্যাক্স ভরি, সেখান থেকেই টাকা পাই। মুখ্যমন্ত্রী সবার, রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হওয়া মুখ্যমন্ত্রীর কাজ নয়।
Read Next
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026







