দিল্লিতে অন্যতম ব্যস্ততম জায়গা হল সংসদ ভবন। এমনকি এই জায়গাটি গুরুত্বপূর্ণও বটে। যেখানে সব সময় কড়া নিরাপত্তা দিয়ে ঘিরে রাখা হয়। এবার সেখানেই দগ্ধ হয়ে আত্মহত্যার চেষ্টা করল এক যুবক। এই ঘটনায় প্রশ্ন উঠে পুলিশের নজরদারি নিয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের নাম জিতেন্দ্র। তার বাড়ি উত্তরপ্রদেশের বাগপতের। সংসদ ভবনের সামনের গোটা এলাকা সব সময় নিরাপত্তা বলায় দিয়ে ঘিরে রাখা হয়। এবার সেখানেই ঘটে গেল বিপত্তি। ওই ভবনের সামনে এক যুবক গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনা দেখতে পেয়ে ই ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করে তাকে। এরপর নিকটবর্তী আরএমএল হাসপাতালে ভর্তি করে।
বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ওই যুবক। ফরেন্সিক টিম এই ঘটনার তদন্ত নেমে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পেট্রোল। তবে পুলিশ প্রাথমিক তদন্তের পর জানতে পেরেছে মানসিক অবসাদের কারণেই এই তরুণ এরকম ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে প্রশ্ন উঠছে একটু নিরাপত্তার মধ্যেও কিভাবে পেট্রোল নিয়ে ঢুকে ওই যুবক আগুন ধরাতে পারল।







