দেশ

ভারতীয় রেলের বিরাট পরিবর্তন, যাত্রী সুবিধা উন্নত করার লক্ষ্যে প্রস্তাবনা গ্রহণ ভারত সরকারের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ছড়িয়ে পড়েছে। সেই খবরই এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ভারতীয় রেলওয়ে ১লা ডিসেম্বর থেকে জেনারেল টিকিটধারীদের বড় সিদ্ধান্ত নিয়েছে বলে খবরে দাবি করা হয়েছে। বলা হয়েছে, দেশের সব ট্রেনে জেনারেল কোচের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।তবে এখনো সরকারি ভাবে হয়নি, তবে খবরটি যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই আশার আলো দেখাচ্ছে।

ভারতীয় রেলওয়ে প্রতিদিন কোটি কোটি যাত্রীকে সেবা প্রদান করে। জেনারেল কোচ বাড়িয়ে যাত্রীদের চাপ কমানোর পরিকল্পনা করেছে রেলওয়ে। প্রস্তাবনা অনুযায়ী, প্রতিটি ট্রেনে প্রায় চারটি অতিরিক্ত জেনারেল কোচ যোগ করা হবে।

এই পরিকল্পনা কার্যকর হলে, যাত্রীদের জন্য প্রায় ৩০০-৪০০ অতিরিক্ত আসনের ব্যবস্থা করা হবে। যা ট্রেনের ভিড় কমাতে সহায়ক হবে। তবে নতুন পরিকল্পনায় ভাড়ায় কোনো পরিবর্তন আনা হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.