দেশ

ড্রাইভিং লাইসেন্স নিয়ে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, ছোট গাড়ির চালকদের জন্য রয়েছে সুখবর

জগদ্ধাত্রী পুজোর আগেই ছোট্ট গাড়ি চালকদের জন্য সুপ্রীম কোর্টের তরফ থেকে রইলো সুখবর। এবার থেকে কোনও ‘আপগ্রেডেশন’ ছাড়াই ছোট পণ্যবাহী গাড়ি বা যাত্রীবাহী ভাড়ার গাড়ি চালাতে পারবেন ছোট গাড়ির লাইসেন্স প্রাপ্ত চালকরা।

সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ বুধবার জানিয়ে দিল সুখবর। LVM অর্থাৎ হালকা মোটর যান চালকের লাইসেন্সপ্রাপ্তরা এবার থেকে পণ্যবাহী গাড়ি এবং যাত্রীবাহী ভাড়ার গাড়িও চালাতে পারবেন।

তবে সে ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছে ওজনের সীমা। LVM লাইসেন্সধারীরা ৭,৫০০ কেজি পর্যন্ত ওজনের পণ্যবাহী গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ পণ্য এবং গাড়ির সম্মিলিত ওজন ৭.৫০০ কেজি না ছাড়ালে আলাদা করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে না চালককে। লাইটওয়েট ভেহিকেল চালানোর লাইসেন্স থাকলেই চলবে।

বিচারপতি হৃষিকেশ রায়, বিচারপতি পিএস নরসিমা, বিচারপতি পঙ্কজ মিথাল এবং বিচারপতি মনোজ মিশ্র রায় দেওয়ার সময়ে জানান যে পথ দুর্ঘটনা বিশ্বব্যাপী একটি গুরুতর সমস্যা। শুধু ভারতেই সড়ক দুর্ঘটনার কারণে বার্ষিক ১.৭ লক্ষ মানুষের মৃত্যু হয়ে থাকে। কিন্তু কোনও তথ্য প্রমাণ করতে পারেনি যে এই দুর্ঘটনার জন্য দায়ী LVM লাইসেন্সধারীরা। মালবাহী যানবাহন চালানোর জন্য অতিরিক্ত যোগ্যতার প্রয়োজনীয়তা শুধুমাত্র সেই সমস্ত যানের ক্ষেত্রেই, যেগুলোর ওজন ৭,৫০০ কেজির বেশি।

প্রসঙ্গত এই আগেও ২০১৭ সালে এরকমই রায় দিয়েছিলো সুপ্রীম কোর্ট। সেই সিদ্ধান্তকেই পুনরায় আমল দিলো শীর্ষ আদালত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.