প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের প্রয়াণে সাত দিন ধরে জাতীয় শোক পালন করা হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাতে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত হন। এরপর শুক্রবার সকাল থেকেই তার বাড়িতে শ্রদ্ধা জ্ঞাপন করতে উপস্থিত হয় বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক রাজনৈতিক নেতৃত্ব।
জাতীয় শোক পালন হবে দেশজুড়ে, যার জন্য সব জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। গতকাল রাতে শ্বাসকষ্ট জনিত কারণে দিল্লির এইমসে ভর্তি করা হয়ে ডঃ মনমোহন সিংকে। এরপর কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার সুযোগ্যা কন্যা ক্যালিফর্নিয়ায় স্ট্যানফোর্ড ল’ স্কুলের অধ্যাপিকা। শুক্রবার দিন বিকেলে দেশে ফিরবেন তিনি। এরপর প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে শনিবার।
আজ সোশ্যাল মিডিয়ায় একাধিক সিনেমা ও ভারতীয় ক্রিকেট দলের একাধিক খেলোয়াড় শোকজ জ্ঞাপন করেছে। এছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে প্রণাম করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জেপি নাড্ডা। এছাড়াও শ্রদ্ধা জানায় কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক। এমনকি সেখানে শোক জ্ঞাপন করেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী।







