বকেয়া ডিএ’র দাবিতে ৭০ দিনে পড়ল শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। আন্দোলনকারীদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদে আজ রাজ্যজুড়ে ১২ ঘণ্টা সরকারি দফতরে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ‘চোর-ডাকাত’ মন্তব্যের প্রতিবাদেই এদিন রাজ্যের প্রশাসনিক কাজকর্ম বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
সূত্র অনুযায়ী, ডিএ আন্দোলনকারীদের একদল দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানাবে। চলতি মাসের ৮ এবং ৯ তারিখ তাঁরা দিল্লিতে পৌঁছবেন । এবং ১১ এবং ১২ তারিখ দিল্লির যন্তর মন্তরে তাদের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রাজ্য সরকারকে চাপে রাখার জন্য মরিয়া আন্দোলনকারীরা। রাজধানীতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গেও দেখা করতে পারেন তাঁরা।







