বছরের শেষ দিনে বেপরোয়া বাসের বলি এক। দুটি বাসের রেষারেষির জেরে মৃত্যু পথচারী এক মহিলার। মৃতার নাম অনিমা দত্ত তেলেঙ্গাবাগানের বাসিন্দা। সূত্রের খবর আজ সকাল দশটা নাগাদ হাওড়া থেকে বারাসাত গামী একটি বেসরকারি বাস এবং বাগবাজার থেকে গড়িয়াগামী অপর একটি প্রাইভেট বাস একে অপরের সাথে রেষারেষি করতে থাকে। মুচিবাজার থেকে তেলেঙ্গা বাগান পর্যন্ত রাস্তায়। সেই সময় তেলেঙ্গা বাগান সিগনালে এলে রাস্তা পারাপার করছিলেন অনিমা দত্ত নামের ওই এলাকার বাসিন্দা। সেই সময়ে বাস দুটি রেষারেষি করার সময় , মহিলাকে ধাক্কা মারে এল 238 বাসটি। ঘটনাস্থলাই মৃত্যু হয় অনিমা দত্তের। এরপরেই দুটি বাসকে আটক করে ভাঙচুর চালায় এলাকার বাসিন্দারা। প্রতিদিন এই বাসেদের দৌরাত্ম বেড়ে চলেছে বলে প্রতিবাদে রাস্তা অবরোধ করে এলাকার বাসিন্দারা। তারপর ঘটনা স্থলে পৌঁছায় মানিকতলা থানার পুলিশ। দেহটিকে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে।
Read Next
November 24, 2026
সাতসকালে কেঁপে উঠল উত্তরবঙ্গ! নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
November 24, 2026
দুই দশক পর সিঙ্গুরে শিল্পায়নের জোয়ার, ট্রাক কারখানা গড়ছে অশোক লেল্যান্ড
November 23, 2026
তিন মাসের অপেক্ষা শেষ! জানুয়ারি থেকেই প্রতি মাসে বিদ্যুতের বিল, WBSEDCL গ্রাহকদের বড় ঘোষণা শুভেন্দুর
November 23, 2026
‘ভরসা’ প্রকল্পে বড় শর্ত! এক পরিবারে সর্বোচ্চ দু’জন পাবেন ভাতা, কারা বাদ পড়বেন?
November 23, 2026
আর ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, ইংরেজিতেও লেখা হবে ‘পশ্চিমবঙ্গ’! নাম নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার
November 23, 2026
আকভানের দাপটে জলে ডুবেছে ১.৬ লক্ষ হেক্টর জমি! ফসলের ক্ষতিতে বিপাকে চাষিরা, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
Related Articles
Check Also
Close
-
নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শৃঙ্খলা নিয়ে অভিষেকের বার্তাFebruary 27, 2025







