রাজ্য

ঘাটালে ভোট প্রচারে নেমে বিভিন্ন মন্দির দর্শন করলেন ২তারকা প্রার্থী

গরমের সঙ্গে চচ্চড়িয়ে বাড়ছে ভোটের পারদ। রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচারের ব্যস্ততা তুঙ্গে। পদ্ম শিবির হোক বা জোড়াফুল শিবির, ভোট প্রচার ও জনসংযোগের জন্য রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন মন্দির বেছে নিয়েছে। ঘাটাল লোকসভা কেন্দ্র হলো অন্যতম হেভিওয়েট কেন্দ্র। এবার তাদেরকে একই মন্দিরে ভোট প্রচারে দেখা গেল।

এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে টলিউড ইন্ডাস্ট্রির ২তারকা ভোটের ময়দানে লড়াই করতে চলেছে। ক্রমাগত ঘাটালের তৃণমূল প্রার্থীকে আক্রমণ করে চলেছে বিজেপি প্রার্থী হিরণ। যার ফলে ঘাটালকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তবে ঘাসফুল শিবিরের প্রার্থী দেব প্রথম দিন থেকেই ৱ্যালি ও জনসভার মাধ্যমে প্রচারে ঝড় তুলছেন। এসব কিছুর ফাঁকে অনেক সময় তারকাকে দেখা যাচ্ছে ক্রিকেট খেলতে। আবার কর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে ও বিকেলে চা খেতেও দেখা যায়। এমনকি প্রচারের ফাঁকে কুশল সংবাদ নিতে পৌঁছে গিয়েছিলেন সাংবাদিকের বাড়ি। পাশাপাশি বিজেপি প্রার্থীও জোর কদমে মেতে রয়েছে প্রচার কর্মসূচিতে।

এছাড়াও ২৪ এর নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থীরা অভিনব কায়দায় ভোট প্রচার সারছেন। তারমধ্যে অন্যতম হলো মন্দির দর্শন। বিভিন্ন কেন্দ্রে দেখা যাচ্ছে প্রার্থীদের মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করতে। এমনকি সম্প্রতি ঘাটালের বরদায় বিশালাক্ষী মন্দিরে গিয়ে যজ্ঞ করলেন পদ্ম প্রার্থী হিরণ। তার আগেই সেই মন্দিরে জনসংযোগ করেছিলেন দেব। এছাড়াও ঘাসফুলের তারকা প্রার্থী দাসপুরের রানিচকে শীতলা মন্দিরে পুজো দিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন। পাশাপাশি মন্দিরের ঘাট এবং চারিদিকে পাঁচিল দেওয়ার কাজ সম্পূর্ণ হবে বলে আশ্বাস দেন দীপক অধিকারী। দাসপুরের নৈহাটি শিবমন্দির ও নিমতলায় রাসমন্দিরে পুজো দিয়ে জনসংযোগ সারেন দেব ও হিরণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.