জেলা

রহড়া থানার অন্তর্গত পাতুলিয়ায় গ্রাম পঞ্চায়েতে কুড়ি নম্বর ওয়ার্ডের আব্দুল লতিফ রোডে মাঝরাতে দুষ্কৃতী হামলা ভাঙচুর এলাকার পাঁচটি বাড়ি।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি ব্যানার লাগানো হয়েছিল এলাকায় সেখানে ছবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় পাঁচজন তৃণমূল কর্মীর।পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের কুড়ি নম্বরের ওয়ার্ড সদস্য আক্তার হোসেন এর নাম কেন নেই পোস্টারে? এই নিয়েই ঝামেলা সূত্রপাত বলে দাবি এলাকাবাসীদের। বেছে বেছে পোস্টারে থাকা ওই ৫ তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে এই এলাকার বাড়িগুলো ভাঙচুর করে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়। খবর পেয়ে সেখানে আসেন কুড়ি নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার হোসেন। তিনি বলেন বিষয়টি তিনি জানেনই না তাকে ফাঁসানোর জন্য কেউ বা কারা এ ধরনের ঘটনা ঘটিয়ে তার নাম বদনাম করার চেষ্টা করছে। অভিযোগ করা হয়েছে রহড়া থানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.