বিনোদন

ফের এক ফ্রেমে দেখা যাবে অভিষেক বচ্চন ও ছোট্ট ইনায়েত ভার্মাকে

বলিউড ইন্ডাস্ট্রিতে ‘লুডো’ সিনেমাটি মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। বিশেষভাবে দর্শকমহলের নজর কেড়েছিল অভিনেতা অভিষেক বচ্চন ও ছোট্ট ইনায়েতের সম্পর্কের রাসায়ন। এবার ফের এই যুগলকে দেখা যাবে পর্দায়। তবে বড় পর্দায় নয় এবার ‘বি হ্যাপি’ আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে।

এর আগে ‘লুডো’ ছবিতে অভিনেতা অভিষেক বচ্চনকে দেখা গিয়েছিল বিট্টু তিওয়ারি চরিত্রে। অন্যদিকে ইনায়েত ভার্মাকে দেখা গিয়েছে মিনু চরিত্রে। সেখানে বিট্টু তিওয়ারি ও মিনুর সম্পর্ক বিশেষভাবে নজর কেড়েছে দর্শকমহলের। দুজনের দুর্ধর্ষ অভিনয় মুগ্ধ হয়ে গিয়েছিল সকলেই। এবার ফের এই জুটিকে আবারো পর্দায় দেখা যাবে।
রেমো ডি’সুজা পরিচালনায় আমাজন প্রাইমে আসতে চলেছে ‘বি হ্যাপি’। এই সিনেমার প্রযোজনার দায়িত্বে থাকছে লিজেল রেমো ডি’সুজা। এই সিনেমার মূল কান্ডারী হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অভিষেক বচ্চনকে। যেখানে অভিনেতাকে দেখা যাবে সিঙ্গেল ফাদারের ভূমিকায়।

নায়কের চরিত্রের নাম থাকছে শিব। এছাড়াও ইনায়েত ভার্মাকে দেখা দেখা যাবে ধারা চরিত্রে। এই সিনেমার গল্প গড়ে উঠেছে একজন সিঙ্গেল ফাদার কিভাবে তার সন্তানের স্বপ্ন পূরণের জন্য সবটুকু উজাড় করে দিতে পারে। এই সিনেমায় দেখানো হবে ধারার স্বপ্ন জনপ্রিয় এক ডান্স রিয়ালিটি শোতে অংশ নেওয়ার। তার জন্য শিবকে দেখা যাবে তার সন্তানের স্বপ্ন পূরণের লড়াই করতে। এই সিনেমা নিয়ে মানুষের মধ্যে উদ্দীপনা ক্রমশই বৃদ্ধি হচ্ছে। সকলেই মনে করছে এই সিনেমাতেও দুজনের অভিনয় মানুষের মন ছুয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.