পিকনিকের নামে আত্মীয়ের বাড়িতে রহস্যজনক মৃত্যু। ব্যাক্তিকে মদ খাইয়ে খুন করার অভিযোগ তুললেন মৃতের পরিবারের। গ্রামের চোলাই মদের কারবার থেকে মদ কিনে বাড়িতেই মেসোমশাই এর সাথে মদ আর মাংসের পিকনিকের আয়োজন করা হয়। সেখানেই ঘটল এমন মর্মান্তিক পরিণতি।
মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার গৌরীনগর গ্রাম অঞ্চলে ঘটে এই ঘটনাটি। পুলিশ জানান মৃত ওই ব্যক্তির নাম দেবব্রত ঘোষ বয়স ৪২। বাড়ি গৌরনগর গ্রামে।
মৃতের স্ত্রীর অভিযোগ করেন রবিবার রাতে তাঁর স্বামীকে পিকনিকের নাম করে বাড়ি থেকে নিয়ে যায় ভগ্নিপতি ও ভাইপো।ওই ভগ্নিপতির বাড়িতেই খাওয়া-দাওয়ার অনুষ্ঠান শুরু হয়। পিকনিকের মাঝেই পুরনো একটি ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়।
আর সেই ঝামেলাকে কেন্দ্র করে দেবব্রতকে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের। এই ঘটনার পরই পলাতক ভাইপো। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠান। মৃতের পরিবারের দাবি, এই ঘটনার পিছনে ছিল সম্পূর্ণ পরিকল্পনা।







