জেলা

পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার প্রেস কনফারেন্স

নিজস্ব সংবাদদাতা :-শুক্রবার পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার প্রেস কনফারেন্সে কাটোয়ায়,খেলোয়ারদের সমস্যার কথা তুলে ধরলেন পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার এসোসিয়েশনের সম্পাদক সমর দাস। তিনি সাংবাদিকদের জানান ,বর্ধমান জেলাকে ২০১৭ সালে দুটি ভাগে বিভক্ত করা হয়, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান। ২০২১ সালে পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের নামে একটি জেলা ক্রীড়া সংস্থা গঠিত হয় যা সোসাইটি রেজিস্ট্রেশনে অন্তর্ভুক্ত এবং বিভিন্ন ক্রিয়া কে প্রসারের জন্য কাজ করে যাচ্ছেন,পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন।

শুক্রবার সম্পাদক সমর দাস আরও বলেন, আমাদের পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়রা পূর্ব বর্ধমান জেলার নামের রাজ্যের খেলায় অংশগ্রহণ করতে পারছেন না ও বিভিন্ন খেলার সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে ও পূর্ব বর্ধমান জেলার খেলোয়াড়দের বিভিন্নভাবে হুমকির মুখেও পড়তে হচ্ছে। এর ফলে জেলার খেলোয়ারদের ভবিষ্যৎ সংকটের মুখে পড়েছে। খেলার প্রতি আগ্রহ হারাচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় খেলার খেলার প্রতি আগ্রহ সৃষ্টির যে উদ্যোগ,আমাদের জেলায় সেটা থমকে যাচ্ছে। পূর্ব বর্ধমান জেলা স্পোর্টস এন্ড ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, জেলার খেলোয়াড়রা যাতে রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন ও খেলোয়াড়রা যাতে সুযোগ সুবিধা পায় তার জন্য আমরা পূর্ব বর্ধমান জেলা শাসকের নিকট ও রাজ্য ক্রিয়া সংস্থাগুলির কাছে আমরা আবেদন করেছি, আশা করি ওনারা এই ব্যাপারে যথপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.