জাল নথি তৈরি করে জমি বিক্রি করার অভিযোগে বারাসাত থেকে দুইজন ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি আধিকারিক এর পরিচয় দিয়ে জাল নথি তৈরি করে জমি বিক্রি করতো শুভজিৎ রায় এবং বিক্রম রায়, বৃহস্পতিবার রাতে বারাসাত থানার পুলিশকে সঙ্গে নিয়ে উত্তর ২৪ পরগনা জেলায় ও বারাসাত পৌরসভার অন্তর্গত চার নাম্বার ওয়ার্ড পান্না ঝিল এলাকায় দীর্ঘক্ষন তল্লাশি চালিয়ে শুভজিৎ রায় এবং বিক্রম রায় নামে দুজন ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের আধিকারিকেরা। প্রথমে অভিযুক্তদের বারাসাত থানায় নিয়ে আসা হয় পরবর্তীতে অভিযুক্তদের নিয়ে কলকাতা পুলিশের আধিকারিকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়।






