জাল মাধ্যমিক শংসাপত্র জমা দিয়ে ডাক বিভাগে চাকরি পাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃতর নাম সরজিত মন্ডল। বাড়ি বনগাঁ থানার রামচন্দ্রপুর এলাকায়। সোমবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
সূত্রে জানা গিয়েছে কয়েক মাস আগে পোস্ট অফিসের গ্রামীন সেবক পোস্টে চাকরির জন্য সরজিত আবেদন করেছিল। ওই গ্রামীণ সেবক পোস্টে চাকরির জন্য সে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এর মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট জমা দিয়েছিল।
যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
তৃণমূলের অভিযোগ অভিযুক্ত যুবক বিজেপি পরিবারের ছেলে।
অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা দেবদাস মন্ডল |







