জেলা

বেসরকারি নার্সারী স্কুলের জমি নিয়ে বিবাদ। বন্ধ স্কুল , বিপাকে পড়ুয়ারা

বেসরকারি নার্সারী স্কুলের জমি নিয়ে বিবাদ। চার দশক ধরে চলে আসা স্কুল গেটে তালা ঝুলিয়ে বন্ধ করলো জমি মালিক। বিপাকে পড়ুয়ারা। দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা। আজ,মঙ্গলবার সকালে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায়।পরিস্থিতি সামাল দিতে নামে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিস বাহিনী। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারের হস্তক্ষেপে তিন ঘণ্টা পর খোলা হল তালা। জমির দাবিতে আদালতে যাওয়ার হুঁশিয়ারি জমি মালিক কর্তৃপক্ষের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৫০ সালে দানকৃত ২০ শতক জমিতে তুলসীহাটা ক্লাব গড়ে উঠে। পরবর্তীতে ১৯৮৮ সালে তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গন নামে একটি বেসরকারি নার্সারী স্কুল গড়ে তোলেন ক্লাব কর্তৃপক্ষ। অভিযোগ,তুলসীহাটা এলাকার বাসিন্দা রাঁধা নাথ সাহা সেই জমিটি স্কুলকে ভাড়াতে দিয়েছিলেন।‌ ক্লাব কর্তৃপক্ষ কোন ভাড়া না দিয়ে দীর্ঘ ৩৭ বছর ধরে স্কুল চালিয়ে আসছে। জমি মালিক রাঁধা নাথের মৃত্যুর পর তার স্ত্রী ও পাঁচ ছেলে সেই জমির ওয়ারিশ হিসেবে
দাবি করেন। এদিন জমির দাবিতে স্কুলে তালা ঝুলিয়ে দেয় জমি মালিক কর্তৃপক্ষ।
তবে ক্লাব ও স্কুল কর্তৃপক্ষের দাবি,জমিটি ক্লাবের নামে দান করেছেন রাধা নাথ। তাদের কাছে জমির সমস্ত কাগজপত্র রয়েছে। আইনিভাবে তারা যদি জমি পাই
তাহলে জমি ছেড়ে দিতে বাধ্য হবেন ক্লাব কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.