চুল ঝড়ে পড়া বন্ধ করতে হোমিওপ্যাথির বিকল্প নেই। জার্নাল অব রিসেন্ট অ্যাডভান্সেস ইন অ্যাপ্লাইড সায়েন্সে ২০১৫ সালের একটি প্রকাশিত গবেষণায় দেখা গেছে হোমিওপ্যাথি চিকিৎসায় মাত্র ৬ মাসের মধ্যে চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দিতে পারে। সেটা জেনেটিক সমস্যার ফল হোক বা হরমোনের ভারসাম্যহীনতা বা লাইফস্টাইলের সমস্যা হোক- সব থেকেই মুক্তি পাওয়া যায়।
কালি কার্বোনিকাম
এই ওষুধটি চুল পাতলা হওয়ার সমস্যা থেকে মুক্তি দেয়। চুলের ভঙ্গুরতা কমায়। মাথার ত্বক আর ভ্রুতে চুলের বৃদ্ধি বাড়ায়।
ফ্লুরিক অ্যাসিড
এই হোমিওপ্যাথি ওষুধটি চুল পড়া বন্ধ করে। টাকে চুল গজাতে সাহায্য করে।
সিপিয়া
প্রসবের পরে যে মহিলাদের চুল পড়ে যায় তারা চিকিৎসকের পরামর্শে এটি ব্যবহার করতে পারে।ওটি যথেষ্ট কার্যকর। অ্যালোপেসিয়া এরিয়াটা চুলের ম্যাটিং ও শুষ্কতা ও খুসকি সারাতে পারে।
তবে যে কোনও ওষুধ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।







