চাকরি দেওয়ার নাম করে বিদেশে কাজে পাঠিয়ে প্রতারণা | অভিযোগ কাজের দাবী করতেই পাসপোর্ট আটকে রেখে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। দেশে ফেরার জন্য কাতর আবেদন জানালেন বনগাঁ থানার বাগান গ্রাম সহ আশপাশের গ্রামের মোট ১২জন। মঙ্গলবার দুপুরে নির্যাতিতদের পরিবারের সদস্যরা বনগাঁ থানায় এসে লিখিত অভিযোগ জানালেন অভিযুক্ত প্রতারক দালালের বিরুদ্ধে | প্রতারিতদের পরিবারের লোকেরা তাদের দেশে ফেরানোর কাতর আবেদন জানালেন প্রশাসনের কাছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন বাগান গ্রামের বাসিন্দা আসাদুল মন্ডল মালয়েশিয়ায় থাকে। বছর খানেক আগে ৩ লক্ষ৩০ হাজার টাকার বিনিময়ে বাগানগ্রাম, বাংলানি সহ আশপাশের এলাকার প্রায় ১২ জন ব্যক্তিকে বিদেশে কাজ দেবার নাম করে মালয়েশিয়ায় নিয়ে যায়। ইমারতীর কাজ দেওয়ার নাম করে নিয়ে যায়।
অভিযোগ সেখানে গিয়ে তাদের কোন কাজের ব্যবস্থা করা হয়নি | এরপরেই তারা বুঝতে পারে প্রতারিত হয়েছে |
অভিযুক্তর কাছে কাজের দাবী জানাতেই তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় | স্থানীয়দের দিয়ে ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ |
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মালয়েশিয়াতে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে |
প্রশাসনের কাছে তাদের দেশে ফিরিয়ে আনার কাতর আবেদন জানিয়েছেন |
নির্যাতিতার পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা স্থানীয়ভাবে যোগাযোগ করে বিভিন্ন কাজকর্ম করলেও তাতে খাওয়া হচ্ছে না |বাগান গ্রামের যুবক আশরাফ মন্ডল, সাহাজাহান মন্ডল বর্তমানে মালয়েশিয়ায় আটকে রয়েছে | তাদের মা খালেদা মন্ডল ও আশিয়া মন্ডল বলেন | এক বছরের বেশি ছেলেদের আটকে রেখেছে পাসপোর্ট কেড়ে নিয়েছে | ভয় দেখাচ্ছে। অভিযুক্ত সাহাদুল ফোন ধরছেনা কোন যোগাযোগ করছে না | ওদের দেশে ফেরানোর ব্যবস্থা করুক প্রশাসন |







