অফবিটজেলা

চাল-আটা কতদিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন ? মসলাই বা কতদিন ভালো থাকে? না জানলে জেনে নিন

বাজারের প্যাকেটজাত খাবারে অনেক তথ্য দেওয়া থাকে। কোন উপাদান ব্যবহার করা হয়েছে, কোন পুষ্টিগুণ আছে, এবং কতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে, যাকে আমরা মেয়াদ বলি। কিন্তু প্যাকেট ছাড়া যেসব খাবার পাওয়া যায়, সেগুলোরও একটি নির্দিষ্ট মেয়াদ আছে।

বাজারে অনেক খোলা খাবার পাওয়া যায়, যেগুলো অনেকেই দীর্ঘদিন ধরে ব্যবহার করেন। কারণ হয়তো তারা এগুলোর মেয়াদ সম্পর্কে জানেন না এবং মনে করেন এগুলো অনেকদিন ব্যবহার করা যাবে। কিন্তু এটা ঠিক নয়। প্রতিটি জিনিসেরই একটি মেয়াদ আছে। আসুন জেনে নেই সেই সব খাবারের মেয়াদ সম্পর্কে।

যেমন, আটা ৬-৮ মাস পর্যন্ত ভালো থাকে এবং গন্ধ বা স্বাদে অস্বাভাবিকতা দেখা দিলে তা আর খাওয়া উচিত নয়। চালের ক্ষেত্রে, সাদা চাল ১-২ বছর পর্যন্ত ভালো থাকে, আর বাদামী চাল মাত্র ছয় মাস পর্যন্ত।

এগুলো যদি বাতাস চলাচল করে এমন পাত্রে না রাখা হয়, তবে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

এছাড়াও বেকিং পাউডার এক বছর পর কার্যকারিতা হারায়, শুকনো মশলার ক্ষেত্রে গুঁড়ো মশলা ২ বছর এবং গোটা মশলা ৩-৪ বছর পর্যন্ত ভালো থাকে। পিনাট বাটার খোলার পর ৩ মাস এবং ফ্রিজে রাখলে ৬ মাস পর্যন্ত ব্যবহারযোগ্য। আচারের মেয়াদ এক বছর, এরপর স্বাদ বদলে যেতে পারে এবং ছত্রাকও পড়তে পারে। ফ্রোজেন সবজি ও খাবারেরও নির্দিষ্ট মেয়াদ আছে-যদিও মাসের পর মাস ফ্রিজে রাখা যায়, কিন্তু কিছু সবজি যেমন মটর বা গাজর দ্রুত খেয়ে ফেলা উচিত স্বাদ বজায় রাখতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.