দিন কয়েক আগে চোরা পথে ভারতে এসে গা ঢাকা দিয়েছিল ৩ বাংলাদেশ যুবক | বৃহস্পতিবার রাতে অন্য জায়গায় সরে যাওয়ার পরিকল্পনা করেছিল | খবর পেয়ে বনগাঁ থানার কলমবাগান এলাকা থেকে তিনজনকে হাতেনাতে আটক করলো পুলিশ | বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার বনগাঁ-বাগদা সড়কের কলম বাগান বাজার এলাকায় |
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মোঃ সোহাগ মিয়া, হাসান মিয়া ও ইয়াসিন সরকার | তাদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল ও গাজীপুর জেলায় | তোদের কথাবার্তা সন্দেহজনক ও তাদের চোরা পথে ভারতে আনা দুই দালালের সন্ধান চলছে |
সূত্র জানা গিয়েছে জাল নথিপত্র তৈরি করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে ভিন দেশে যাওয়ার পরিকল্পনা কিংবা কোন দুষ্কৃত মূলক কাজের পরিকল্পনা নিয়ে ভারতে এসেছিল ধৃতরা | সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ। বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী সমীর দাস বলেন তিন বাংলাদেশি যুবকের কথাবার্তা সন্দেহজনক পায় পুলিশ। সে কারণেই পুলিশ তাদের হেফাজতে নিচ্ছে | তদন্তের জন্য বেশি কিছু এখন বলা সম্ভব নয় | তবে যে দালালরা ওদের এনেছিল তারা গা ঢাকা দিয়েছে |







