বন্ধ হতে চলেছে হাওড়া – ধর্মতলা নির্দেশ মেট্রোরেল কতৃপক্ষের। যাতায়াতের চিন্তায় মেট্রোরেল যাত্রী।
চলছে সিগন্যালিং এর কাজ কাজ সম্পন্ন হলেই জুড়ে যাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ এর মেট্রো। তারপর হাওড়া থেকে যাওয়া যাবে সেক্টর ফাইভে। এই প্রজেক্টের জন্য প্রায় ১ মাস বন্ধ থাকবে হাওড়া – ধর্মতলা মেট্রো, জানালেন মেট্রো কতৃপক্ষ। তারা বলেন, শিয়ালদহ থেকে এস্প্লানেডের মেট্রোর সুড়ঙ্গ পথ জোড়া হয়েছে এবার সিগন্যালের কাজ সম্পূর্ণ হলে চলবে ট্রেন চলাচল। এই জন্য দেড় মাস হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো যাতায়াত বন্ধ রাখার প্রস্তাব দেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন।
ফেব্রুয়ারীর ১২ তারিখ থেকে শুরু হবে মেট্রো রেলের সিগন্যালের কাজ। তবে সম্পূর্ণ বন্ধ রাখার বিষয় মেট্রো রেল চূড়ান্ত কোনো সিধান্ত জানায়নি।







