বাড়িতে জবা ফুলের গাছ থাকা খুবই শুভ বলে মনে করা হয়। জবা ফুল যেমন সূর্যের অবস্থান ভালো করে, তেমনই বাড়িতে এই গাছ থাকলে খুশি হন মা লক্ষ্মী। জেনে নিন কী ভাবে জবা ফুল ব্যবহার করে নিজের ভাগ্য ফেরাবেন।
সূর্যের দোষ দূর করতে এই ফুল খুবই উপকারী বলে মনে করা হয়। বাড়ির পূর্ব দিকে জবা ফুলের গাছ লাগালে ঘরে ইতিবাচক শক্তির সঞ্চালন হয়। পড়ার টেবিলে জবা ফুল রাখলে শিশুরাও পড়াশোনায় আগ্রহী হয়।
ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য বাড়িতে জবা গাছ লাগাতে হবে। সূর্য দেবতার কাছে জবা ফুল খুবই প্রিয়। এই ফুল ছাড়া সূর্য দেবতার পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। আপনি যদি নিয়মিত জলে জবা ফুল যোগ করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করেন তবে এটি আপনাকে শক্তিমান থাকতে সহায়তা করে।
মঙ্গল ও শনিবার ভগবানকে জবা ফুল নিবেদন করলে আর্থিক অসুবিধা দূর হয়।
মঙ্গল দোষ দূর করতে জবা ফুল খুবই উপকারী। মঙ্গলের মতো এই ফুলের রংও লাল। ঘরে জবা ফুলের গাছ লাগালে তা থেকে মঙ্গল দোষ দূর হয়। এতে জীবনে আসা সমস্যাও দূর হয়।







