জেলা

চুনোপুটি থেকে রাঘব বোয়াল, সব রকমের মাছ নিয়ে জমজমাট মাছের মেলা

শীতের মরসুমের সঙ্গে নানান মনোর অনুষ্ঠানে মেতে উঠেছে রাজ্যবাসী। কখনও খাদ্য মেলা, কখনও পাখি মেলা আবার কখনও সংগীত মেলা।

মেলায় দরদাম করে জিনিসপত্র কেনাকাটা করতেও পছন্দ করেন অনেকে। এবার হুগলিতে জমে উঠল মাছের মেলা। দূরদূরান্ত থেকে মেলায় অংশ নেন মাছ ব্যবসায়ীরা। মাছ কিনতে ভিড় জমান অগণিত মানুষ। এবারেও মাছের মেলা ঘিরে সাধারণ মানুষের কৌতূহল ছিল তুঙ্গে।

জানা গেছে, বহু মাছ ব্যবসায়ী নদী, পুকুর ছাড়াও বিভিন্ন সামুদ্রিক মাছের পসরা নিয়ে বসেন মেলায়। হুগলি ছাড়াও মেলায় যোগ দিয়েছেন বর্ধমান, হাওড়া, নদিয়া, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়ার বহু মাছ বিক্রেতা। মেলায় মাছ বিকোচ্ছে ২০০ টাকা থেকে এক হাজার, দেড় হাজার, দু’হাজার টাকা কেজি দরে। নানারকমের মাছ রয়েছে মেলাজুড়ে। যা সচরাচর পাওয়াও যায় না বাজারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.