ক্রাইমজেলা

হাসনাবাদে চাঞ্চল্য: একই পরিবারের দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার টোটো চালক

নিউটাউনের পর ফের নাবালিকা ধর্ষণ কাণ্ডে কাঁপলো উত্তর ২৪ পরগনার হাসনাবাদ

অভিযুক্ত প্রতিবেশী, পেশায় টোটো চালক
বসিরহাট মহকুমা আদালতে তোলা হল অভিযুক্তকে
পুলিশ চাইছে ৭ দিনের হেফাজত, হবে টিআই প্যারেড

ঘটনার বিবরণ:
হাসনাবাদ থানা এলাকার রূপমারি পঞ্চায়েতের কুমিরমারি অঞ্চলে গতকাল ঘটে যায় বিভীষিকাময় এক ঘটনা। অভিযোগ, একই পরিবারের দুই নাবালিকাকে টোটো করে পাশের বাগানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে এক প্রতিবেশী যুবক।

সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায়, খোঁজ শুরু করে পরিবার। শেষে বাগানে গিয়ে দেখা যায়—নগ্ন অবস্থায় পড়ে রয়েছে দুই নাবালিকা। সঙ্গে সঙ্গে সন্দেহের তীর যায় প্রতিবেশী টোটো চালকের দিকে, যিনি ঘটনার পর থেকেই গ্রামছাড়া।

হাসনাবাদ থানায় অভিযোগ দায়েরের পর রাতেই পুলিশ গ্রেপ্তার করে ওই অভিযুক্তকে। আজ সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলে পুলিশ এবং ৭ দিনের হেফাজতের আবেদন জানায়। জানা গিয়েছে, হেফাজতে নিয়ে টিআই প্যারেডের পরিকল্পনা রয়েছে তদন্তে গতি আনতে।

এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকাদের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগে পরিবার।

প্রশাসনের কাছে কড়া শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.