কলকাতাক্রাইমরাজ্য

চলছে রায় লেখার প্রক্রিয়া , আর কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হবে সঞ্জয়ের সাজা

শনিবারই আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রাই । তাকে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ কোর্ট । আজ অর্থাৎ সোমবার সাজা ঘোষণার দিন সঞ্জয়ের । পূর্ব নির্ধারিত সময় অনুযায়ীই , সোমবার বসে আদালত । তবে সাজা শোনানোর আগেই , এজলাসে বার বার নিজেকে নির্দোষ বলে দাবী করেন সঞ্জয় ।

আদালতে সঞ্জয়ের উদ্দেশ্যে বিচারক প্রশ্ন করেন , “সঞ্জয় রায় আপনাকে কাল বলেছিলাম যে চার্জ আনা হয়েছে, সেই ধর্ষণ ও মৃত্যুর অভিযোগ প্রমাণিত। ৬৪ ধারা অনুযায়ী আজীবন কারাবাস। মৃত্যুর জন্য ফাঁসি হতে পারে। এই শাস্তির বিষয়ে আপনার কী বক্তব্য?”

পাল্টা সঞ্জয়ের দাবী , “আমি করিনি। রেপ আর মার্ডার পুলিশ সব দেখেছে। এত কিছু নষ্ট হয়েছে বলে শুনেছি। রুদ্রাক্ষের মালা কি নষ্ট হত না?” তিনি আরো বলেন , “আমাকে কিছু বলতে দেওয়া হয়নি , আমাকে মারধর করা হয়েছে , জোর করে কিছু না বলে সই করানো হয়েছে , আমি নির্দোষ । ”

পাল্টা সিবিআই এর তরফে দাবী , “সঞ্জয়কে কঠোরতম শাস্তি দেওয়া হোক , যাতে বিচারব্যবস্থার প্রতি সমাজের আস্থা থাকে ।” আর জি কর কান্ডকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলেও উল্লেখ করেছে সিবিআই । তবে সঞ্জয়ের আইনজীবীর তরফে অনুরোধ জানানো হয় , “মৃত্যু দন্ডের বিকল্প কিছু আছে কি না , তা সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে ঠিক হোক । ”

এরপরেই বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন , দুপুর ২.৪৫ মিনিট নাগাদ সাজা ঘোষণা করা হবে দোষী সঞ্জয় রায়ের। এবং সেই সময়ই আবার সবাইকে কোর্ট রুমে আসার নির্দেশ দিয়েছেন বিচারক , ২.৪৫ মিনিট পর্যন্ত ২১০ নং রুম খালিই থাকবে বলে জানিয়েছেন বিচারক ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.