জেলা

একাধিক দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি ভবিষ্যনিধি ভবনে রিজিওনাল পিএফ কমিশনারের দপ্তরে স্মারকলিপি প্রদান সদর ব্লক(১) তৃণমূল শ্রমিক সংগঠনের

ক্ষুদ্র চা বাগান, হিমঘর সহ বিভিন্ন কারখানার শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা নির্দিষ্ট সময়ে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ, এর পাশাপাশি শ্রমিকদের আরো অভিযোগ, পিএফ এর টাকা নিয়ে টালবাহানা করছে সরকার। বার বার শ্রমিকরা দফতর আসলেও তাদের হয়রানি করা হচ্ছে। পিএফ অফিসে এলে শ্রমিকদের মালিকদের সঙ্গে দেখা করতে বলা হচ্ছে। কারাখানা থেকে পিএফ অফিসে দেখা করতে বলা হচ্ছে। সদর ব্লক (১) আইএনটিটিইউসির সভাপতি শুভঙ্কর মিশ্র বলেন,এই পিএফ অফিস একটা ঘুঘুর বাসা। আমরা এক মাস সময় দিলাম৷ এক মাসের মধ্যে পিএফ এর সমস্যা না মিটলে আমরা কেন্দ্র সরকারের পিএফ অফিস তালাবন্ধ করে দেব। আসলে মালিকের সঙ্গে পিএফ অফিস আতাত রয়েছে। শ্রমিকদের কাছ থেকে টাকা দাবি করা হচ্ছে।” রিজিওনাল পিএফ কমিশনার (১) পবন কুমার বনসাল বলেন, ” সব কাজ এখন অন লাইনে মাধ্যমে হয়ে থাকে। কারও কোনও সমস্যা থাকলে থানায় অভিযোগ করতে পারেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.