এই বছরে দক্ষিণবঙ্গে শীতের মরসুম খুব যে একটা ভালো গেছে তেমন কিন্তু নয়। ডিসেম্বর মাসের শেষেও তেমন কনকনে শীতের প্রভাব দেখা যায়নি। অবশ্য জানুয়ারি মাসের শুরুতে তাপমাত্রা নামতে শুরু করে ছিল। তখন তাপমাত্রা ১২-১৩ ডিগ্রী মতন ছিল।
দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে একাধিক জেলায়। ঠাণ্ডার দাপট বেশ কিছু জেলা থেকে কমতে শুরু করেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। একদিন আগে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সবচেয়ে তাপমাত্রা কমেছে পুরুলিয়া জেলায়। এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা কালিম্পংয়ের থেকেও নেমে গিয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা এখন নেই। মূলত আবহাওয়া উত্তরের জেলাগুলিতে শুষ্কই থাকবে। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রির আশেপাশে থাকবে। তবে হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৭ তারিখ থেকে উত্তরবঙ্গের কিছু জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ২৭ তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ফের তাপমাত্রা নামতে পারে।
বুধবার দিল্লিতে আবহাওয়া বদলে যেতে চলেছে। আইএমডি ২২ এবং ২৩ জানুয়ারী দিল্লিতে মেঘলা আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে। বৃহস্পতিবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। দিল্লি-এনসিআরের কিছু অংশে কুয়াশার দেখা গেছে। এর ফলে শৈত্যপ্রবাহের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রী সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রী সেলসিয়াস এছাড়ো বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ
৫৬ শতাংশ।







