কলকাতা

AIDSO-র বিকাশ ভবন অভিযান: শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রুখে উপযুক্ত শিক্ষক নিয়োগের দাবি

শিক্ষাক্ষেত্রে ক্রমবর্ধমান দুর্নীতি, অযোগ্য শিক্ষকদের নিয়োগ ও যোগ্য শিক্ষকদের অবমূল্যায়নের বিরুদ্ধে সরব হল AIDSO ছাত্র সংগঠন। মঙ্গলবার দুপুরে কলকাতার বিকাশ ভবনের সামনে সংগঠনের একাধিক সদস্য বিক্ষোভ দেখান। তাঁদের প্রধান দাবি—যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ফেরানো, এবং যাঁরা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, তাঁদের কড়া শাস্তি দেওয়া।

প্রথমে AIDSO-র একটি প্রতিনিধি দল বিকাশ ভবনের সামনে এসে অবস্থান নেয়। এরপর আরও একটি বড় মিছিল করুণাময়ী থেকে রওনা দিয়ে বিকাশ ভবনের সামনে পৌঁছায়। সমবেত ছাত্র-ছাত্রীরা স্লোগান দিতে দিতে বিক্ষোভে অংশ নেন। প্ল্যাকার্ডে লেখা ছিল—”যোগ্যদের চাকরি ফিরিয়ে দাও”, “দুর্নীতিবাজদের শাস্তি দাও”, “শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা চাই”।

সংগঠনের তরফে জানানো হয়, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতি চলছে। বহু মেধাবী পরীক্ষার্থী যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাননি, অথচ টাকা ও প্রভাব খাটিয়ে অনেকে নিয়োগ পেয়েছেন। এর ফলে শিক্ষার মান ধসে পড়ছে। তাঁরা দাবি করেন, যাঁদের চাকরি বেআইনিভাবে হয়েছে, তাঁদের বরখাস্ত করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে।

AIDSO-র নেতৃত্ব জানায়, যদি সরকার তাঁদের দাবি না মানে, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। শিক্ষাক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করে একে শিক্ষার্থীবান্ধব করে তোলার লক্ষ্যে তাঁদের এই প্রতিবাদ। সংগঠন চায়, শিক্ষা যেন বাণিজ্য নয়, বরং মানবিক মূল্যবোধ ও ন্যায়ের উপর ভিত্তি করে গড়ে ওঠে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.