তোলাবাজির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তোলা না দেওয়ায় দোকান বন্ধ করে দিল তৃণমূল নেতা হিঙ্গলগঞ্জ থানায় অভিযোগ দায়ের । তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন তোলাবাজি তাদের সংস্কৃতির মধ্যে পড়ে না । অভিযুক্ত তৃণমূল নেতা দোলাবাজির অভিযোগ অস্বীকার করেন থানায় অভিযোগ দায়ের পুলিশ আইনত ব্যবস্থা নেবেন
হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জ বাজারের অধিকাংশ দোকান থেকে তোলা আদায় করছে এলাকার তৃণমূল নেতা প্রবীর হালদার ও তার বেশ কয়েকজন সাঙ্গোপাঙ্গরা। চাহিদা মত তোলা না দেওয়াই হুমকির পাশাপাশি দোকান বন্ধ করে হুমকি দিচ্ছে এলাকার তৃণমূল নেতা প্রবীর হালদার ও সাঙ্গপাঙ্গরা। তৃণমূল নেতার তোলা বাজিরা চাহিদা মত তোলা না দেওয়ায় এলাকার চৈতা ঘোষ নামে এক মুদির দোকান দারের দোকান বন্ধ করে দিয়েছে এলাকার তৃণমূল নেতা প্রবীর হালদার ও তার বেশ কিছু অনুগামীরা। গত কয়েকদিন ধরে দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ওই দোকানদার। তবে এই প্রথম নয় বেশ কয়েকবার এইরকম ঘটনা ঘটেছে। অভিযুক্ত প্রবীর হালদার সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন তিনি কোন তোলাবাজি বিশ্বাস করেন না এখানে প্রায় 800 দোকান আছে গুটিকতক দোকানদার কেন বলছেন তিনি তা নিয়েও প্রশ্ন তুললেন এবং তার নামে অভিযোগ অস্বীকার করলেন।ইতিমধ্যেই একাধিক দোকানদার হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন তৃণমূল তোলাবাজী বিশ্বাস করে না পুলিশ আইনত ব্যবস্থা নেবেন।







