বিনোদন

ছবি মুক্তর চার দিনের মধ্যে আকাশ ছোঁয়া অক্ষয়ের “স্কাই ফোর্স”

বছর শুরুতে বলিউড ও টলিউডের অনেক ছবিই আত্মপ্রকাশ করেছে। তেমনা গত ২৪শে জানুয়ারি অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘স্কাই ফোর্স’ ছবিটি মুক্তি পেয়েছে।
এই ছবিতে অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়াকে ভারতীয় বিমানবাহিনীর পাইলটের চরিত্রে দেখা গেছে। সন্দীপ কোলওয়ানি পরিচালিত এই ছবি
বছর শুরুতে বলিউড ও টলিউডের অনেক ছবিই আত্মপ্রকাশ করেছে। তেমনা গত ২৪শে জানুয়ারি অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘স্কাই ফোর্স’ ছবিটি মুক্তি পেয়েছে।

এই ছবিতে অক্ষয় কুমার ও বীর পাহাড়িয়াকে ভারতীয় বিমানবাহিনীর পাইলটের চরিত্রে দেখা গেছে। সন্দীপ কোলওয়ানি পরিচালিত এই ছবি প্রথম সপ্তাহেই বক্স অফিসে ঢেউ তুলেছে। চার হাজার পর্দায় এই ছবি মুক্তি পেয়েছে।
ছবি মুক্তির প্রথম দিনে ঝড় তুলতে না পারলেও দর্শকদের কাছে যথেষ্ট সারা ফেলেছে। চারদিনে এই ছবির আয় ছাড়িয়েছে ১১৪ কোটি টাকা। প্রজাতন্ত্র দিবসের দিকে তাকিয়ে ছবিটি তার প্রাক্কালে মুক্তি পেয়েছিল। প্রজাতন্ত্র দিবসের সপ্তাহ আনতে দেশাত্মবোধক বিষয়বস্তু এবং অ্যাকশনে ভরপুর গল্পর কারণে ছবিটি দর্শকদের থিয়েটার টানতে সাহায্য করেছিল।
প্রসঙ্গত, অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ ছবিটি বলিউডের অন্যতম প্রতীক্ষিত ছবি ।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান বিমান যুদ্ধের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এটি। যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করেছেন অমর কৌশিক ও দীনেশ বিজন। ১৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমায় অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন নিমরাত কৌর, সারা আলী খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.