বহুদিন পর ফের বড় পর্দায় ঝড় তুলতে চলেছেন পরিচালক এস.এস. রাজামৌলি। তাঁর আসন্ন সিনেমায় থাকছে বহু চমক। বর্তমানে ছবির আসল নাম প্রকাশিত না করেই অভিনেতা মহেশ বাবুকে নিয়ে আলোড়ন ফেলে দিলেন পরিচালক। এবার প্রকাশিত হলেও SSMB29 সিনেমার নেতিবাচক চরিত্রের ফার্স্ট লুক।
দেশের বিভিন্ন প্রান্তে চলেছে এই SSMB29 সিনেমার শ্যুটিং। এই সিনেমাতেই নায়কের ভূমিকায় নজর কাড়তে চলেছেন দক্ষিণী তারকা মহেশ বাবু। এবার তাঁর নায়িকা হয়েই বহুদিন পর ভারতীয় সিনেমায় কাম ব্যাক করতে চলেছেন বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই সিনেমা আগামী দিনে বক্স অফিসে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছে সিনেমা নির্মাতারা। যার জন্য এরই মধ্যে এই সিনেমা তৈরি করতে বাজেট হয়েছে প্রায় হাজার কোটি টাকা। এই সমস্ত খবর মানুষের কাছে আসতেই এই সিনেমা নিয়ে উচ্ছার জন্য আরো কয়েকগুণ বেড়ে যাচ্ছে।
এই আবহাওয়ায় সামনে এলো এই সিনেমার ‘কুম্ভা’ নামের খল চরিত্রের ফার্স্ট লুক। যেই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারান। এই তারকার প্রথম ঝলকে মানুষের উন্মাদনা আরো কয়কগুণ বৃদ্ধি হচ্ছে। বর্তমানে এই সিনেমার প্রচার চলবে ‘গ্লোবট্রটার’। এরই মধ্যে পরিচালক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সেই সমস্ত তথ্য। চলতি মাসের ১৫ তারিখে হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে সুবিশাল অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হবে এই সিনেমার আসল নাম ও মুক্তির তারিখ। এই সিনেমা বড় পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় বসে রয়েছে দর্শক মহল।







