অফবিট

ছোটো পোশাকে মহিলারা প্রবেশ করতে পারবে না সিদ্ধিবিনায়ক মন্দিরে ! জারি নির্দেশিকা

মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে , এবার নয়া নির্দেশিকা মহিলা ভক্তদের জন্য । ছোটো স্কার্ট বা খোলামেলা পোশাক পড়ে, মহিলারা আর মন্দির চত্বরে ঘোরাফেরা করতে পারবেন না । মন্দির কর্তৃপক্ষের তরফে , মঙ্গলবার এই নির্দেশিকা জারি করা হয়েছে মহিলা ভক্তদের জন্য। নয়া বিধিনিষেধ কার্যকর করা হবে আগামী সপ্তাহ থেকে ।

মহারাষ্ট্রের সিদ্ধিবিনায়ক মন্দিরের ট্রাস্টের তরফে জানানো হয়েছে , ভারতীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরতে হবে মহিলা ভক্তদের । অনেকদিন ধরেই অনেক ভক্তের অভিযোগ ছিল , মন্দির চত্বরে মহিলারা অশালীন পোশাক পড়ে ঘোরেন । তারপরেই , মঙ্গলবার মন্দিরের ট্রাস্টের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয় , এবার থেকে মন্দিরে মহিলারা শুধুমাত্র শালীন এবং শরীর ঢাকা পোশাক পড়েই মন্দিরে প্রবেশ করতে পারবেন । এবং যদি কোনো মহিলা এই নির্দেশিকা না মানেন , তাহলে তাকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না ।

মহারাষ্ট্রের শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দিরে , এখন থেকে আর ছেঁড়া জিন্স , খোলামেলা টপ বা ছোট স্কার্ট , যে পোশাকে বেশি শরীরের অংশ উন্মোচিত থাকবে , সেই ধরনের কোনো পোশাকই পড়া যাবে না । শুধুমাত্র শরীর ঢাকা পোশাক পড়েই মহিলারা মন্দিরে প্রবেশ করতে পারবেন ।

সিদ্ধিবিনয়ক মন্দির ট্রাস্টের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার সন্দীপ রাঠৌড় জানিয়েছেন , ‘‘বেশ কিছু দিন ধরেই এমন নানা অভিযোগ আসছিল। এর পরেই গত ১৬ জানুয়ারি মন্দির কর্তৃপক্ষ বৈঠকে বসেন। সেই বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ।’’ তিনি আরো জানিয়েছেন , যারা নয়া নির্দেশিকা সম্পর্কে জানেন না বা ভিনরাজ্য থেকে আসছেন , মন্দির দর্শনের ক্ষেত্রে , তাদের জন্য , বিকল্প পোশাক রাখার ব্যবস্থা করা হবে কিনা ভাবা হচ্ছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.