Uncategorizedখেলাধুলা

শেষ মুহূর্তের গোলে মান বাঁচল ওডিশার, পয়েন্ট ভাগাভাগি নর্থইস্টের

নর্থইস্ট ইউনাইটেড এফসি আবারও জয়ের দোরগোড়ায় গিয়েও পয়েন্ট হারানোর অভ্যাস থেকে বের হতে পারলো না। শনিবারের ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মৌসুমের উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা ২-২ গোলে ড্র করল ওডিশা এফসির বিপক্ষে। এই নিয়ে চলতি মৌসুমে জয়ী অবস্থান থেকে ১৬ পয়েন্ট হারালো “হাইল্যান্ডাররা”।

কলিঙ্গ স্টেডিয়ামে প্রথমার্ধে দুই দলই আক্রমণে উঠলেও গোলের দেখা পায়নি। একাধিক সুযোগ নষ্ট হওয়ায় বিরতিতে ম্যাচ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে নর্থইস্ট ইউনাইটেডের আলাদ্দিন আজারাই সেই জট খুলে দেন। একাধিক প্রচেষ্টার পর অবশেষে জালে বল জড়িয়ে দেন এই তারকা ফরোয়ার্ড। যদিও ওডিশার থোইবা সিং দ্রুত গোল করে সমতা ফেরান, কিন্তু আজারাই ফের গোল করে নর্থইস্টকে এগিয়ে নেন এবং আইএসএলের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ ২৩টি গোল অবদান রাখা ফেরান কোরোমিনাসের রেকর্ড ছুঁয়ে ফেলেন।

জয়ের স্বপ্ন দেখছিল নর্থইস্ট ইউনাইটেড, কিন্তু ৮৫ মিনিটে ওডিশার ইসাক রালতে গোল করে ম্যাচ ২-২ সমতায় নিয়ে আসেন। ফলে ওডিশা এফসি ২৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই থাকলো, আর নর্থইস্ট ইউনাইটেড চতুর্থ স্থানে রয়েছে ৩৪ পয়েন্ট নিয়ে।

প্লে-অফ নিশ্চিত করতে হলে নর্থইস্ট ইউনাইটেডকে এখন শেষ ম্যাচগুলোতে জয়ের ধারায় ফিরতেই হবে। অন্যদিকে, ওডিশা এফসি এখনও শীর্ষ ছয়ে জায়গা করে নেওয়ার আশায় রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.