বিদেশ

“ঘড়ির কাঁটা এগোচ্ছে ৫ জুলাইয়ের দিকে… সুনামি কি সত্যিই আসছে?”

বিখ্যাত মাঙ্গা শিল্পী রিও তাতসুকির ৫ জুলাই ভয়াবহ সুনামির সতর্কবার্তা ঘিরে আতঙ্ক ছড়াল; জাপান প্রশাসনের দাবি, ভিত্তিহীন গুজব

জাপানের জনপ্রিয় মাঙ্গা শিল্পী রিও তাতসুকি, যিনি ‘জাপানি বাবা’ নামেও পরিচিত, ফের একবার শিরোনামে। তাঁর মাঙ্গা সিরিজ দ্য ফিউচার আইস-এ ২০২৫ সালের ৫ জুলাই একটি ভয়াবহ সুনামির ইঙ্গিত দেওয়া হয়েছে। আর এই ভবিষ্যদ্বাণী ঘিরেই জাপানজুড়ে আতঙ্কের পরিবেশ।

যদিও এই দাবির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা দফতর, তবে রিও তাতসুকির অতীতের একটি ভবিষ্যদ্বাণী—বিশেষ করে ২০১১ সালের তোহোকু ভূমিকম্প ও সুনামির আগাম উল্লেখ—মানুষকে ভাবাচ্ছে।

এর প্রভাব পড়েছে পর্যটনে। হংকং থেকে জাপানগামী বিমানের টিকিট বুকিং জুনের শেষ থেকে জুলাইয়ের শুরু পর্যন্ত এক লাফে ৮৩ শতাংশ কমেছে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের হিসেব অনুযায়ী, গত বছরের তুলনায় এই সময়ের বুকিং প্রায় ৫০ শতাংশ কম।

জাপানের প্রশাসন জনগণকে শান্ত থাকার বার্তা দিয়েছে। তারা বলছে, “এগুলি নিছক কাকতাল, কোনও বাস্তব আশঙ্কার ভিত্তি নেই।”
তবে বিশেষজ্ঞদের মতে, প্রাকৃতিক দুর্যোগপ্রবণ হওয়ায় জাপান এমন গুজবেও সহজেই প্রভাবিত হয়।

বর্তমানে, ৫ জুলাই তারিখ ঘিরে তৈরি হয়েছে এক ধরণের মানসিক চাপ ও কৌতূহল—বিশ্বজুড়ে। সত্যিই কি ঘটবে কিছু? নাকি কেবল কল্পনার জাল? উত্তর দেবে সময়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.